শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

২৪ ঘণ্টায় করোনায় ১৬৬৭ জনের প্রাণহানি, শনাক্ত প্রায় ৫ লাখ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন চার লাখ ৮৯ হাজার ৪৬৯ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৩৩৫ জন।

শনিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এছাড়া একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ২৮ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৯ কোটি ৯ লাখ ৯০ হাজার ১৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা যাওয়ার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে একদিনে ৩১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৬২২ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৭০ লাখ ২৬ হাজার ১ জন। এদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭৫ হাজার ৩৩৮ জন।

একই সময়ে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। দেশটিতে একদিনে শনাক্ত হয়েছেন এক লাখ ১২ হাজার ৪০৪ জন রোগী। একই সময়ে মারা গেছেন ২৬১ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ১০১ জন এবং শনাক্ত এক কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩৯৩ জন।

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit