বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

তিন বছর পর কোহলির সেঞ্চুরি, ভারতের রানের পাহাড়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেটে ২১২ রানের পাহাড় গড়ে ভারত। ৬১ বলে ১২টি চার আর ৬টি ছক্কায় ১২২ রানের ঝড়ো ইনিংস খেলেন কোহলি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই তার মেইডেন সেঞ্চুরি। ২০১৯ সালের নভেম্বরের পর সেঞ্চুরির দেখা পেলেন ভারতের সাবেক এই অধিনায়ক। 

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ১৫তম আসরের ১১তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে ১২.৪ ওভারে ১১৯ রানের উড়ন্ত সূচনা করেন কোহলি। ৪১ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৬২ রান করে রাহুল আউট হন। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ২ বলে ৬ রান করে ফেরেন সুরাইয়া কুমার যাদব। 

এরপর ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে ৪২ বলে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন কোহলি। এই জুটিতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১০৪তম ম্যাচে মেইডেন সেঞ্চুরি করেন কোহলি। তার ব্যাটিং তাণ্ডবের ম্যাচে ১২০ বলে ২১২ রানের পাহাড় গড়ে ভারত। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit