বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও মহাপরিচালকের ঢাবিতে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে ডোমারে সিজারের বিল পরিশোধ করতে না পারায় নবজাতককে বিক্রির চাপ চিকিৎসকের মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ২ খাল খননের পরিমাপ সম্পন্ন : বাস্তবায়ন হলে কৃষি ও সেচে নতুন দিগন্ত সমুদ্রে ডুবে যাচ্ছিলেন লারা দত্ত, যেভানে প্রাণ বাঁচান অক্ষয় ‘হাসিনাকে দেশে ফেরাতে লাখো জনতা রাস্তায় নামবে’ ফটোকার্ডটি নিয়ে যা জানা গেল চুক্তি হোক বা না হোক— ইরান যুদ্ধ শেষ করার সময় জানালেন ট্রাম্প অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ওয়েদারাল্ড, বাদ পড়লেন ম্যাক্সওয়েল ও রিচার্ডসন এবার যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত নেত্রকোণায় হামের প্রকোপ বাড়ছে: হাসপাতালে ভর্তি ৯শিশু

বুকারের সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে ছোট বই, সবচেয়ে বয়স্ক লেখক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : চলতি বছরের বুকার পুরস্কারের জন্য ছয়জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে৷ সেখানে একজন নজর কাড়ছেন সবচেয়ে ‘ছোট’ বইয়ের জন্য, অন্যজন অবাক করেছেন তার বয়স দিয়ে৷

বুধবার লন্ডনে বুকার প্রাইজ ২০২২-এর জন্য মনোনীত ছয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়৷ ‘ট্রিকল ওয়াকার’ উপন্যাসের জন্য ব্রিটেনের অ্যালান গার্নারও সেই তালিকায় স্থান পেয়েছেন৷ বাকি পাঁচজনকে পিছনে ফেলে পুরস্কার জিতলে বুকারের ৫৩ বছরের ইতিহাসে তিনিই হবেন সবচেয়ে বেশি বয়সি বিজয়ী৷ অ্যালান গার্নারের বয়স ৮৮ ছুঁইছুঁই৷ আগে এত বেশি বয়সে কেউ বুকার জেতেননি৷

অন্যদিকে আয়ারল্যান্ডের ক্লেয়ার কিগানের জয়টা ইতিহাসে অন্যরকম মর্যাদা পেতে পারে কলেবরের দিক থেকে সবচেয়ে ছোট বই লিখে পুরস্কার জেতার কারণে৷ তার ‘স্মল থিংস লাইক দিজ’ বইটি মাত্র ১১৬ পৃষ্ঠার৷ এত ছোট বইও আগে কখনো বুকার জেতেনি৷

ছয়জনের তালিকায় আরো রয়েছেন নোভায়োলেট বুলাওয়াও, শেহান করুণাতিলকা, পার্সিভাল এভারেট ও এলিজাবেথ স্ট্রাউট৷ জিম্বাবোয়ের নোভায়োলেট বুলাওয়াও ‘উই নিড নিউ নেমস’ বইয়ের জন্য ২০১৩ সালেও সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন৷ সেবার সবার সেরার পুরস্কার না জেতার আক্ষেপ মুছে দিতে পারে এবার মনোনয়ন পাওয়া ‘গ্লোরি’ নামের বইটি৷ শ্রীলংকার শেহান করুণাতিলকার বইটির নাম ‘দ্য সেভেন মুনস অব মালি আলমেইদা’৷ প্রাচীন কোনো গল্প নয়, সেখানে এক ফটোগ্রাফারের চোখে শ্রীলংকার গৃহযুদ্ধের ভয়াবহতাই তুলে ধরেছেন দুই বছরে দ্বিতীয় শ্রীলংকান হিসেবে বুকারে মনোনয়ন পাওয়া শেহান৷ ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া বাকি দুজন যুক্তরাষ্ট্রের নাগরিক৷ পার্সিভাল এভারেট সম্ভাব্য বিজয়ীর তালিকায় জায়গা পেয়েছেন ‘ট্রিজ’ নামের বইটির কারণে আর এলিজাবেথ স্ট্রাউটকে সেখানে জায়গা করে দিয়েছে ‘ওহ উইলিয়াম’৷

আগামী ১৭ অক্টোবর এই সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া লেখকদের প্রত্যেকের হাতে ২৫০০ পাউন্ড আর্থিক পুরস্কার আর বিশেষভাবে বাঁধাই করা নিজেদের একটি করে বই তুলে দেয়া হবে৷ বিজয়ীর নামও ঘোষণা করা হবে সেদিন৷ বুকার জয়ের সুবাদে তিনি পাবেন আরো ৫০ হাজার পাউন্ড৷

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২২/বিকাল ৪.৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit