বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে আইনশৃংখলা পরিস্থিতি ও উত্তরণের উপায় শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ

মেয়ের বিয়েবিচ্ছেদ নিয়ে সামান্থার বাবার আবেগঘন পোস্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ Time View

বিনোদন ডেসক্ : ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য-সামান্থা রুথ প্রভু। ভালোবেসে ঘর বেঁধেছিলেন এই জুটি। গত বছর এ জুটির সংসার ভাঙার গুঞ্জন শোনা যায়। সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা দেন এ তারকা যুগল।

নাগা-সামান্থার সংসার ভাঙার পর তাদের পরিবারের কেউ কেউ মুখ খুলেছিলেন। কিন্তু সামান্থার বাবা এ নিয়ে টুঁ-শব্দও করেননি। দীর্ঘদিন পর মেয়ের বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিলেন সামান্থার বাবা জোসেফ প্রভু। মেয়ে ও মেয়ের জামাইয়ের এই সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন বলে জানান তিনি।

ইনস্টাগ্রাম পোস্টে জোসেফ প্রভু বলেন, ‘সামান্থা-নাগার বিচ্ছেদের সিদ্ধান্তের খবর জানার পর আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আশা করেছিলাম, দ্রুত সামান্থা-নাগার সমস্যার সমাধান হবে। ওদের দুজনের এ সিদ্ধান্ত খুবই বেদনাদায়ক।’

সামান্থা-নাগার বিয়ের কিছু ছবিও পোস্ট করেছেন জোসেফ। তিনি আরও বলেন—‘এই মুহূর্তগুলো কখনো ভুলতে পারব না। নাগা-সামান্থার উচিত পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা।’

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তার পরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এর পর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

জানা গেছে, বিয়ের পরও অভিনয় চালিয়ে যেতে চাইছেন সামান্থা। কিন্তু পর্দায় তার খোলামেলাভাবে উপস্থিতি পছন্দ করছিলেন না নাগা চৈতন্য ও তার বাবা নাগার্জুনা আক্কিনেনি। আর এ জন্যই তাদের দূরত্ব তৈরি হয়, শেষ পর্যন্ত যা বিচ্ছেদে গড়ায়।

সূত্র: পিঙ্ক ভিলা

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit