বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে জোট গঠনের প্রস্তুতি আরব আমিরাতের মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, পেলেন পাশে থাকার আশ্বাস মালিঙ্গার রেকর্ড ছাড়িয়ে গেলেন জাদেজা বিয়ে করেছেন সিমরিন লুবাবা কাউন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন বোপারা বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও মহাপরিচালকের

১০ কোটি মূল্যের তিমির বমি! পাচার করতে গিয়ে ধরা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভাল নাম অ্যাম্বারগ্রিজ। চলতি কথায় তিমির বমি। হ্যাঁ, শুনতে যতই অদ্ভুত লাগুক, অতিকায় তিমি মাছের মুখনিঃসৃত মোমজাতীয় এই পদার্থের দাম আকাশছোঁয়া। আর তা চোরাচালান করতে গিয়েই ভারতের উত্তরপ্রদেশে ধরা পড়ল তিন চোরাচালানকারী। জানা গিয়েছে ৪.১২ কেজি অ্যাম্বারগ্রিস ছিল তাদের কাছে। আন্তর্জাতিক বাজারে যার মোট মূল্য প্রায় ১০ কোটি ভারতীয় টাকা!

উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফে টুইটারে এই ঘটনার কথা জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘আন্তর্জাতিক আঙিনায় নিষিদ্ধ বন্য জীব সংরক্ষণ আইনের অধীনে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৪.১২ কেজি অ্যাম্বারগ্রিস, যার মূল্য় প্রায় ১০ কোটি টাকা, তা পাচার করার অভিযোগে।’

ঠিক কী এই অ্যাম্বারগ্রিজ? কেনই বা তার এমন আকাশছোঁয়া দাম? আসলে তিমির অন্ত্রে জমে থাকা মোমজাতীয় জমাট এই পদার্থ, যা বমি হিসেবে শরীর থেকে বের করে দেয় অতিকায় স্তন্যপায়ী প্রাণীটি, তা প্রসাধনী অর্থাৎ সাজগোজের জিনিস তৈরি করতে ব্যবহৃত হয়। তৈরি হয় সুগন্ধী পারফিউমও। এছাড়া প্রাচীন চিকিৎসা পদ্ধতিতেও এর অসীম গুরুত্ব। তাই সব মিলিয়েই বাজারে তুঙ্গে রয়েছে এর চাহিদা।

আর তাই বারবার প্রকাশ্যে এসেছে এই ধরনের চোরাচালানের ঘটনা। গত জুলাইয়ে ২৮ কোটি টাকার অ্যাম্বারগ্রিজ ধরা পড়ে দেশটির কেরালা রাজ্যে। কয়েকজন মৎস্যজীবী তাদের ধরেছিলেন। পরে বিষয়টি জানাজানি হতেই প্রশংসাও পেয়েছিলেন তারা। গত বছর মুম্বাই পুলিশ জানিয়েছিল তিমির বমি বিক্রি হয় প্রাত ১ কোটি টাকা কেজি দরে।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২২/সকাল ১১.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit