বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ইয়েমেনে অপহৃত বাংলাদেশি সুফিউলের ভিডিও প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ :  গত ফেব্রুয়ারিতে ইয়েমেনে অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মী এ কে এম সুফিউল আনামের একটি ভিডিও প্রকাশ্যে এনেছে আল-কায়েদা।

গত ৯ আগস্ট আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ানের (একিউএপি) ধারণ করা ভিডিওতে দেখানো ব্যক্তিকে বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা এ কে এম সুফিউল আনাম বলে দাবি করেছে বিশ্বব্যাপী বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। 

গত ১১ ফেব্রুয়ারি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে একটি মিশন পরিচালনা করার সময় সুফিউলসহ মোট ৫ জনকে অপহরণ করা হয়। 

সাইট ইন্টেলিজেন্স বলছে, সুফিউল গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তার তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা এবং হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন।

ভিডিওতে সুফিউল জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়, মানবিক সংস্থাগুলোকে অপহরণকারীদের দাবি পূরণে এগিয়ে আসার আহ্বান জানান। 

ফেব্রুয়ারিতে সুফিউলরা অপহৃত হওয়ার পর জাতিসংঘের মুখপাত্র এরি কানেকো এএফপিকে বলেছিলেন, জাতিসংঘ তাদের মুক্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। 

ইয়েমেনের ওই অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত একটি গোষ্ঠীর নতুন অভিযানের ঘোষণা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই ভিডিওটি প্রকাশ করল আল-কায়েদার ইয়েমেন শাখা।

কিউএনবি/অনিমা/০৭.০৯.২০২২/দুপুর ১২.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit