রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

জেলেনস্কির সঙ্গে বৈঠকের বিষয় নতুন যে শর্ত দিল রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এর পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসার আহ্বান জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার এই আহ্বানে সাড়া দেননি পুতিন। তবে এবার দুই নেতার মধ্যে বৈঠকের ব্যাপারে শর্তের কথা জানাল রাশিয়া।

মঙ্গলবার রাশিয়ার ইজভেস্তিজিয়া পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে দিমিত্রি পেসকভ শর্তের কথা বলেন। খবর তাসের

দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে হলে নিশ্চিত চুক্তির খসড়া কপি প্রস্তুত করতে হবে, যা তারা বৈঠকের পর সই করবেন।

পেসকভ বলেন, পুতিন এবং জেলেনস্কির মধ্যকার বৈঠকের ব্যাপারে মস্কোর অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। শুধু বৈঠকের জন্য বৈঠকে বসার কোনো প্রয়োজন নেই।

তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে হলে তা হবে এজেন্ডাভিত্তিক এবং আগে থেকেই এ ব্যাপারে খসড়া চূড়ান্ত করতে হবে যাতে তারা বৈঠকের সময় চূড়ান্তভাবে তাতে সই করতে পারেন। কিন্তু এই মুহূর্তে এ ব্যাপারে কোনো কথা নেই।

এর আগে গত রোববার দিমিত্রি পেসকভ একই ইস্যুতে রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন, রাশিয়া বৈঠকের জন্য প্রস্তুত তবে তার আগে দেখতে চাই যে, মস্কোর দাবিগুলো কীভাবে পূরণ করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৭.০৯.২০২২/সকাল ১০.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit