বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

চৌগাছা ট্রাফিক পুলিশের মামলায় আটক-১ ঝটিকা অভিযানে মোটরসাইকেল জব্দ- ৩০

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৮৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় যশোর ট্রাফিক পুলিশের মামলায় রাসেল উদ্দিন (৩১) গ্রেফতার করা হয়েছে। তিনি পৌর শহরের বেলেমাঠ গ্রামের আবুল কাশেমের ছেলে। থানা সূত্রে জানা যায়, সোমবার ৫ সেপ্টেম্বর যশোর ট্রাফিক পুলিশ পৌর শহরের ব্রীজ এলাকায় পার বাজারেমোটরসাইকেলের কাগজপত্র চেক করছিলেন।

এ সময় রাসেল উদ্দিন মোটরসাইকেল যোগে চৌগাছায় আসছিলেন। যশোর ট্রাফিক পুলিশ তাকে থামিয়ে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। তিনি কাগজপত্র না দিয়ে টি এস আই মাসুম আহমেদ ও এটি এস আই কামরুজ্জামানের উপর চড়াও হন।এক পর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রুপ নেয়। এ ঘটনায় ট্রাফিক পুলিশের চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন। চৌগাছা থানা পুলিশ এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করেন।

এদিকে যশোর ট্রাফিক পুলিশ মঙ্গলবার ৬ সেপ্টেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিবন্ধন বিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে ৩০টি মোটরসাইকেল জব্দ করেন। অভিযানে অংশ নেন যশোরের টি আই-১ মাহাফুজুর রহমান, এস আই মাসুম আহমদ, টি আই-৩ সমন্দ্র কুমারমুন্সী, ট্রাফিক পুলিশের সার্জেন্ড খাইরুল হক, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেন, সনৎ কুমার রায়,এ টি এস আই অনিমেষ বিশ্বাস ,আনারুল ইসলাম।

জব্দ করা এ সব মোটরসাইকেল মালিকের নামে মামলা দেওয়া হয়। যশোর ট্রাফিক পুলিশের টি আই মাহাফুজ রহমান বলেন, যে সব মোটরসাইকেলের নিবন্ধন, চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট পাওয়া যায়নি সে সব মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই ফারুক হোসন বলেন, চৌগাছা থানা হেফাজতে যশোর ট্রাফিক পুলিশ ৩০টি মোটরসাইকেল দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit