শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ব্যক্তিগত কাজে ব্যাংকের গাড়ি ব্যবহার করা যাবে না

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৮ Time View

ডেস্কনিউজঃ বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমা‌তে আরও কয়েকটি নি‌র্দেশনা দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলা‌দেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলারে এসব নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, জ্বালানি (পেট্রোল, ডিজেল, গ্যাস ইত্যাদি), ওয়েল ও লুব্রিকেন্টের ব্যবহার ২০ শতাংশ বা ততোধিক কমিয়ে আনতে নেওয়া ব্যবস্থা চলমান রাখতে হবে। এক্ষেত্রে বরাদ্দ করা জ্বালানির অপব্যবহার (যেমন, ব্যক্তিগত কাজে বিধিবহির্ভূতভাবে অফিসের গাড়ির ব্যবহার, প্রাধিকার বহির্ভূত গাড়ি বরাদ্দ ইত্যাদি) রোধকল্পে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এছাড়া বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ বা ততোধিক কমিয়ে আনতেও কার্যকর ব্যবস্থা জোরদার করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বলছে, বিদ্যুৎ অপব্যবহারের ক্ষেত্রগুলো (যেমন, প্রাধিকারের বাইরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার, অপ্রয়োজনীয় বিদ্যুৎ বাতি প্রজ্বলন, গিজার, বৈদ্যুতিক কেটলি, বৈদ্যুতিক সরঞ্জামের অধিক ও অপ্রয়োজনীয় ব্যবহার ইত্যাদি) চিহ্নিত করে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কিউএনবি/বিপুল/ ০৫.০৯.২০২২/ রাত ৮.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit