বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় তরুণীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় মিশরের এক তরুণীকে গুলি করে হত্যা করেন দেশটির এক যুবক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেই যুবক আত্মহত্যা করেছেন।

মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহমাদ ফাতহি আমিইরাহকে মৃত অবস্থায় পাওয়া গেছে। যে অস্ত্র দিয়ে তিনি আমানি আব্দুল-কারিম আল গাজ্জারকে শনিবার হত্যা করেছিলেন সেই অস্ত্র দিয়েই আত্মহত্যা করেছেন তিনি। এই ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত করছে বলেও জানিয়েছে।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় আমিইরাহ আল গাজ্জারকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করেন আহমাদ ফাতহি আমিইরাহ। হত্যার পর তিনি পালিয়ে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আহমাদ ফাতহি আমিইরাহকে বলতে শোনা যায়– আমি আহমাদ আবু আমিইরাহ। তোমরা সবাই আমাকে খুঁজছো। আমিই অপরাধী। তিনি আরও বলেন, আমি তার জন্য নিঃশ্বাস নিতাম এবং তার জন্যই বাঁচতাম। আমি প্রতিশোধ নিব।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit