মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

অটোভ্যান উল্টে ৫শ্রেণীর শিশুর মৃত্যু 

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৯ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় অটোভ্যান উল্টে সিফাত (১১) নামের ৫ম শ্রেণীর শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার বড়খাতা কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিফাত হোসেন (১০) ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের আল-আমিন এর ছেলে সিফাত।। সে  রমনীগঞ্জ সরকারী প্রথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে  ভ্যান যোগে বড়খাতা বাজার থেকে বাড়ি ফিরছিল সিফাত। বড়খাতা কলেজ গেট এ মোড় ঘুরতে গিয়ে ভ্যানটি উল্টে গেলে সিফাত চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।এবিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)  আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোভ্যানটি গেলে ভ্যানের নিচে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit