বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

নারী বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দল ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাছাইপর্বে বাংলাদেশসহ মোট আটটি দেশ দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। দুই গ্রুপের সেরা দুই দল আগামী বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপে খেলবে।

দলে নতুন মুখ পেসার মারুফা আকতার। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় নারী ক্রিকেট লিগে দারুন বোলিংয়ের সুবাদে জাতীয় দলে সুযোগ পেয়েছেন মারুফা। ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৩ উইকেট নিয়েছিলেন বিকেএসপির হয়ে খেলতে নামা মারুফা। এছাড়া জাতীয় লিগে সিলেট বিভাগের হয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট নেন মারুফা।

সংযুক্ত আরব আমিরাতে ১৪-২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো। আগামী ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত।

বাছাইপর্ব খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে ৮ সেপ্টেম্বর দেশ ছাড়বে নারী দল। 

ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলংকা।

বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমীন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

বাছাইপর্বে বাংলাদেশের খেলার সূচি:
১৮ সেপ্টেম্বর : প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
১৯ সেপ্টেম্বর : প্রতিপক্ষ স্কটল্যান্ড।
২১ সেপ্টেম্বর : প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit