শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

দুর্ঘটনায় নিহত টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে নিজের মার্সিডিজ গাড়িতে করে গতকাল রবিবার মহারাষ্ট্রের মুম্বাইয়ে ফিরছিলেন টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। মহারাষ্ট্রের পালঘরের কাছাকাছি সূর্য নদীর সেতুর ওপরে এলেই গাড়ি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয় তার। পুলিশ জানিয়েছে, দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এটি একটি দুর্ঘটনা।

সাইরাসের সঙ্গে গাড়িতে আরো দুজন ছিলেন। তাঁদের উদ্ধার করে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০০৬ সালে টাটা সন্স বোর্ড থেকে তাঁর বাবা পালোনজি মিস্ত্রি অবসরের পর সাইরাস টাটা বোর্ডে যোগ দেন। ছবছর পর ২০১২ সালে টাটা গ্রুপের চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে গেলে দায়িত্ব পান সাইরাস। ২০১৬ পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন সাইরাস। ওই বছরেই টাটা সন্স বোর্ড তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরনকে সেই দায়িত্ব দেয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit