শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ফরিদপুরে বিএনপির সমাবেশে আ’লীগের হামলা, আহত ৩০

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৯ Time View

ডেস্কনিউজঃ ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে আওয়ামী লীগের হামলায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার বিকেলে শহরের কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে সমাবেশ শুরু হওয়ার পর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে হামলা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপির নেতাকর্মীদের একটি অংশ আইনজীবী সমিতি ভবনের সামনে অবস্থান নিলে অতর্কিত সেখানে লাঠিশোঠা নিয়ে হামলা করা হয়। ৩০ মিনিট সেখানে লাঠিশোঠা নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হয়। এ সময় আশেপাশে নিরাপদস্থানে অবস্থান নিতে যাওয়া লোকদের ওপরেও হামলা চালিয়ে আহত করা হয়।

এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও পৌর মেয়র অমিতাভ বোস ঘটনাস্থলে পৌছে সংক্ষিপ্ত সমাবেশ করে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা আইনজীবী সমিতির ভবনে অবরুদ্ধ হয়ে পড়ে।

এ ঘটনার পর আইনজীবী সমিতির ভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ বলেন, তারা ফরিদপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের অনুমতি নিয়েই সমাবেশ করছিলেন। তাদেরকে প্রশাসন থেকে বলা হয়েছিল আপনারা নিরস্ত্রভাবে শান্তপূর্ণ কর্মসূচি পালন করবেন। কিন্তু আমাদের নিরস্ত্র করে তারা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করেছে। এ হামলায় পুলিশ ও প্রশাসনের ইন্ধন রয়েছে বলে তারা অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, খন্দকার মাশুকুর রহমান মাশুক, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ প্রমুখ।

কিউএনবি/বিপুল/০৪.০৯.২০২২/ সন্ধ্যা ৭.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit