বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে কিশোরের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না লালমনিরহাট প্রতিনিধি ।  
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭০ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে হাসানুর রহমান(১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এতে করে পরিবারে চলছে শোকের মাতম। শনিবার (৩সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া মধ্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসানুর উপজেলার দইখাওয়া মধ্যপাড়া এলাকার ইমান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী শাহিনুর ইসলাম বলেন, পাতা পাড়ার জন্য কাঁঠাল গাছে ওঠে হাসানুর। ওই গাছের পাশেই ছিলো ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের তার। এ সময় সে একটি গাছের ডাল কাটে। গাছের ডালটি সেই তারের উপর পরার সাথে সাথে সে গাছ থেকে ছিটকে পড়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গাছ থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক ডাঃ শহিদুল ইসলাম বলেন, ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।  

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit