মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন

সম্পত্তির জন্য বাবাকে পেটানোর ভিডিও ভাইরাল, ছেলে গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৫ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সম্পত্তি লিখে দিতে এক ছেলে তার বাবাকে পিটিয়ে জখম করেছে। শুক্রবার জেলার উপজেলার নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটেছে। বাবাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হলে শনিবার অভিযুক্ত ছেলে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। 

আব্দুল মান্নান (৩০)  নাগাইশ এলাকার আব্দুল জলিলের ছেলে। ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেল রাজু নাহা বলেন, ব্রাহ্মণপাড়ার নাগাইশ এলাকার আব্দুল জলিলের ছেলে আব্দুল মান্নান সম্পত্তির জন্য তার বাবা আবদুল জলিলকে মারধর করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। শনিবার সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মারধরকারী সন্তান মান্নানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit