বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব চিকিৎসক জানিয়েছিলেন, কেমোথেরাপি না নিলে সর্বোচ্চ ৬ মাস বাঁচবেন যুবরাজ নওগাঁয় ১১ দলীয় ঐক্য জোটের লিফলেট বিতরণ লালমনিরহাটে গণভোট পুনর্বহালের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ যুদ্ধবিরতিতে ‘ষড়যন্ত্র’ নিয়ে ট্রাম্পকে এরদোয়ানের সতর্কবার্তা প্রয়োজন হলে হিজবুল্লাহর যেকোনো অবস্থানে হামলা চলবে: নেতানিয়াহু ট্রাম্পকে ব্যঙ্গ করে অ্যানিমেশন ভিডিও, নেট দুনিয়ায় তোলপাড়

‘অদ্ভুত দুর্ঘটনা’র শিকার বেয়ারস্টো, বিশ্বকাপটাই শেষ তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের ক্রিকেটার ডেভিডকে দলে নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। এবার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড। আর দল ঘোষণার পর পরই দুঃসংবাদটা এলো। 

শুক্রবার গলফ খেলার সময় চোট পান দলের অন্যতম তারকা জনি বেয়ারস্টো। দল থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের এ উইকেটরক্ষক।  

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বেয়ারস্টোর ছিটকে পড়ার খবর নিশ্চিত করে। 

তারা জানায়, শুধু বিশ্বকাপই নয়; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টেও খেলা হবে না বেয়ারস্টোর। 

বিবৃতিতে ইসিবি জানিয়েছে, লিডসে শুক্রবার গলফ খেলার সময় একটি অদ্ভুত দুর্ঘটনার মুখে পড়েন ইংল্যান্ড এবং ইয়র্কশায়ারের ব্যাটার জোনাথন বেয়ারস্টো। তার শরীরের নিম্ন অঙ্গে বেশ শক্ত আঘাত লাগে। এতে  গ্রীষ্মের বাকি অংশ এবং আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। আগামী সপ্তাহে একজন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন বেয়ারস্টো, যাতে চোটের বিষয়ে বিস্তারিত জানতে পারেন।  

বিশ্বকাপের আগে এমন এক দুর্ঘটনা ঘটার কথা জনি বেয়ারস্টো ভাবতেই পারেননি।  একে ‘বিস্ময়কর দুর্ঘটনা’ বললে ভুল হবে না।

বেয়ারস্টোর বদলে বিশ্বকাপ স্কোয়াডে কাকে নেওয়া হবে তা এখনো ঘোষণা করেননি ইংলিশরা।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit