রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিহত যুবদল কর্মী শাওন প্রধানের গায়েবানা জানাজা লালমনিরহাটে অনুষ্ঠিত 

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে নারায়ণগঞ্জে নেতা-কর্মিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত যুবদল কর্মী মো.শাওন প্রধানের গায়েবানা জানাজা লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ রা সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার খেলারমাঠে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ও কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইছাহাক হোসেন সরকারের উপস্থিতিতে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজা শেষে লালমনিরহাট-বড়বাড়ি মহাসড়কে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে বিশাল এক ‌র‌‌‌‌ ্যালি লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর অভিমুখে যায় এবং সেখান থেকে ঘুরে বুড়িরবাজার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কেন্দ্রেীয় যুবদলের সাংগাঠনিক সম্পাদক ইছাহাক হোসেন সরকার, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির আহব্বায়ক মমিনুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য,নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মিদের সংঘর্ষে নিহত শাওন প্রধানের মরদেহ পুলিশি পাহারায় গতকাল বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে ফতুল্লার নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে নবীনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত শাওন প্রধান (২০) নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবদলের কর্মি ছিলেন বলে দাবী বিএনপির। 

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit