রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

জুটি বাঁধলেন সাইমন-বুবলী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ Time View

বিনোদন ডেসক্ : দুটি সিনেমা প্রযোজনা করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। তার একটির নাম ‘চাদর’। ৭০ লাখ টাকা বাজেটের সিনেমাটি নির্মাণ করবেন জাকির হোসেন রাজু। এতে নায়ক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সাইমন সাদিক।

তার বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে। ‘চাদর’ দিয়েই প্রথমবারের মতো জুটি বাঁধলেন তারা। এছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই তিন তারকা।   

জাকির হোসেন রাজু বলেন, ‘গল্পের চরিত্র অনুযায়ী শিল্পী কাস্ট করার চেষ্টা করি। সেই ভাবনা থেকে সাইমন ও বুবলীকে নেওয়া। আশা করছি তারা তাদের অভিনয় মুন্সিয়ানায় মুগ্ধতা ছড়াবেন। ’আগামী ১০-১২ সেপ্টেম্বর ‘চাদর’ সিনেমার শুটিং শুরু হবে। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে।   

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit