শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

জাপোরিঝিয়ায় জাতিসংঘের পারমাণবিক প্রতিনিধি দল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৭৬২ Time View

ডেস্কনিউজঃ জাতিসংঘের আণবিক শক্তি এজেন্সির প্রতিনিধি দল ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে জাপোরিঝিয়া শহরে পৌঁছেছে। খবর দ্য গার্ডিয়ানের।

জাপোরিঝিয়ায় অবস্থিত নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট পরিদর্শন করবেন তারা।

বুধবার সকালে কিয়েভ থেকে আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির প্রধান রাফায়েল গ্রোসির নেতৃত্বে ১৪ সদস্যের একটি শক্তিশালী প্রতিনিধি দল জাপোরিঝিয়ার উদ্দেশ্যে রওনা দেয়।

জাপোরিঝিয়া শহর থেকে প্লান্টটি দুই ঘণ্টা দূরে অবস্থিত। তবে তারা কখন পাওয়ার প্লান্টে যাবেন সেটি নিশ্চিত নয়।

তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার প্লান্টে যেতে পারে প্রতিনিধি দলটি।

মার্চের শুরুতে জাপোরিঝিয়া প্লান্টটি দখল করে রুশ সেনারা। এরপর সেটি তাদের অধীনেই চলছে।

রুশ বাহিনীর দখলে থাকা প্লান্টটিতে প্রতিনিধি দল কিভাবে যাবে বা তাদের নিরাপত্তা কেমন থাকবে সে বিষয়টিও থাকবে নজরে।

যদিও রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘের প্রতিনিধি দলের নিরাপত্তা নিশ্চিত করবে রুশ সেনারা।

সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/বিপুল/৩১.০৮.২০২২/ রাত ১০.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit