শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক ‘পারস্য উপসাগরীয় নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে মার্কিন সেনারা’ ভুয়া ফটোকার্ড নিয়ে হানিফ সংকেতের উদ্বেগ ‘ধুরন্ধর ২’ মুক্তির পর নতুন করে আলোচনায় প্রয়াত বিধায়ক-সাংসদ! স্যান্ডো গেঞ্জি পরে বেরোতেই ট্রোলের মুখে বরুণ ধাওয়ান! পিএসএলে অদ্ভুত নিয়ম, জমা দিতে হবে ৪টি একাদশ ইরান যুদ্ধের প্রভাব করোনার ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে: পুতিন হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড থেকে বানানো সিনেমা ‘ধুরন্ধর টু’: ধ্রুব রাঠী যুদ্ধের ময়দানে যোগ দিচ্ছে ১২ বছরের ইরানি শিশুরা ইরানে হামলার তীব্রতা বাড়াতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

কিলোমিটারে ৫ পয়সা কমলো বাসভাড়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২৭৭ Time View

ডেস্কনিউজঃ সারাদেশে ডিজেল চালিত বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমানো হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

বুধবার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে বৈঠক শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী এ তথ্য জানান।

তিনি জানান, দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা করে কমিয়ে ২ টাকা ২০ পয়সা থেকে ২ টাকা ১৫ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রামে ২ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৪৫ পয়সা করা হয়েছে। আগামীকাল থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

এর আগে গত ৫ আগস্ট ডিজেল-কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা ও পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করে সরকার।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ৬ আগস্ট দূরপাল্লায় বাসভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রামে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।

সর্বশেষ গত ২৯ আগস্ট ডিজেল-পেট্রল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানো হয়। লিটারে ৫ টাকা কমায় বর্তমান মূল্য ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা, পেট্রল ১২৫ টাকা ও অকটেন ১৩০ টাকা।

কিউএনবি/বিপুল/৩১.০৮.২০২২/ রাত ৯.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit