শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

জিডিএফ’র সদস্য আমেরিকা প্রবাসী বুলন্দ আক্তার কে সম্মাননা প্রদান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৪৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিবারের সদস্য আমেরিকা প্রবাসী মানবতার বন্ধু বুলন্দ আক্তার কে সম্মাননা প্রদান করা হয়েছে। গত ৩১ আগষ্ট বুধবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয় পরিদর্শন, মতবিনিময় শেষে প্রবাসী বুলন্দ আক্তারকে এ সম্মাননা প্রদান করেন জিডিএফ’র নেতৃবৃন্দ। জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। বক্তব্য রাখেন জিডিএফ’র উপদেষ্টা সমিক সহিদ জাহান।

ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াছমীন, সুপারভাইজার রায়হান খান প্রমুখ। এছাড়াও অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা হাতের লিখা, কবিতা, গান ও পড়া শুনান। তাদের মেধার বিকাশ দেখে প্রবাসী বুলন্দ আক্তার মুগ্ধ হন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবন মান উন্নয়ন ও কল্যাণে প্রবাসে থেকেও মানবতার বন্ধু বুলন্দ আক্তার কাজ করে যাচ্ছেন তা প্রসংসার দাবি রাখে।

সরকারের পাশাপাশি তাঁর মত প্রবাসী ও সমাজসেবীরা প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে সহায়তা নিয়ে এগিয়ে আসলে প্রতিবন্ধী মানুষ উপকৃত হবেন। বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত বুলন্দ আক্তার প্রতিবন্ধী মানুষের সেবা ও কল্যাণে কাজ করায় মানবতার বন্ধু হিসেবে সম্মাননা প্রদান করতে পারায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিবার কৃতজ্ঞ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit