শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্তদের সাথে মতবিনিময়

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৪৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে গবাদি পশু, হাঁস-মুরগী ও পোষাক তৈরী প্রশিক্ষণপ্রাপ্তদের সাথে এক মতবিনিময় সভা গতকাল ৩১ আগস্ট বুধবার সকাল ১০টায় অধিদপ্তরের টিলাগড়স্থ হল অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিচালক বাস্তবায়ন) আব্দুল লতিফ মোল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম সচিব আব্দুল লতিফ মোল্লাহ বলেন, দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণে কোন বিকল্প নেই। শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজ লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। চাকুরী পিছনে না ছুটে নিজেকে উদ্যোক্ততা হিসেবে গড়ে তুলে অন্যকে চাকুরী দিয়ে দেশের বেকর সমস্যাকে দূর করতে হবে। তিনি বলেন, বয়স্কদেরকে সম্মান করতে হবে। তাদের অর্জিত অভিজ্ঞতা থেকে আমাদের কে শিক্ষা নিতে হবে। তিনি বর্তমান যুব-বান্ধব সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণ গ্রহণের আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর এস.এম ইমরোজ এরশাদ, জকিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবির, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক (পশু পালন) ডাঃ মোঃ রোকন উদ্দিন ও খোরশেদ আলম, প্রশিক্ষক (মৎস্য) সুলাইমান আল রাজিউল ইসলাম, সিলেট সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিলুফার ইয়াসমিন ও মোঃ মোশাররফ হোসেন, সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমদ, সিলেট আলোকিত যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি শারমিন কবির প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit