বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

রুশ সেনাদের বিরুদ্ধে সাফল্যের দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানায়, ইউক্রেন দক্ষিণ দিকে যে পাল্টা আক্রমণ শুরু করেছে, তা ব্যর্থ হয়েছে। তবে রুশ মন্ত্রণালয়ের এ দাবির বিপরীত দাবি করেছে ইউক্রেন। খেরসনের আঞ্চলিক কাউন্সিলের ডেপুটি প্রধান ইউরি সোবোলেভস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা খেরসন, বারইসলাভ এবং কাখোভগায় ভালো সাফল্য পেয়েছে। 

তবে ইউরি সোবোলেভস্কি তার দাবির পক্ষে বিস্তারিত কোনো তথ্য দেননি। এর আগে নিজেদের প্রতিদিনের ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইউক্রেনের সেনারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া তাদের বিপুল পরিমাণ সামরিক যান ও অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা বলেছে, গত দুইদিনে রুশ সেনারা ইউক্রেনের তিনটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে। তাছাড়া ইউক্রেন গত আড়াই দিনে দক্ষিণ দিকের মাইকোলাইভ-কিরিভ অঞ্চলে চারটি যুদ্ধবিমানও হারিয়েছে। 

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার তাদের গোয়েন্দা তথ্যে জানিয়েছে, ইউক্রেনের সেনারা খেরসনে কিছু সাফল্য পেয়েছে। তারা সম্মুখভাগের কিছু অঞ্চল থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়ে সেগুলো পুনর্দখল করেছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit