বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

আখাউড়ায় আওয়ামিলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৪৯ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শোকাবহ আগষ্ট মাসের কর্মসূচি হিসেবে স্বাধীন বাংলার রূপকার ও স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নে দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ-উপলক্ষ্যে সকাল ৯টা থেকে মোগড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মোগড়া বাজার দক্ষিণ সিএনজি স্ট্যান্ড-এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। 
মোগড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমিনুল হক দুলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাসিম ভূইয়া’র সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান নাজিম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার মোল্লা, মোগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু কাউছার ভূইয়া, মনিয়ন্দ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজ, ব্যাবসায়ী ও সমাজ সেবক বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর প্রাপ্ত সেনা আবুল কাশেম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সামসুল আলম সোহেল, প্রবাসী কামাল ভূইয়া, সমাজ সেবক আজাদ ভূইয়া, মোঃ হেলাল ভূইয়া, আবুল কাশেম মেম্বার, দলিল লিখক ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন মুহুরী সহ আরো অনেকে। 
এদিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে একই দাবীতে দিনব্যাপী প্রতিবাদ সমাবেশ ও অন্যান্য কর্মসূচি পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী খালেকুজ্জামান আলমগীর ভূইয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম কিরণ, সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খসরু সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রউফ মিয়া, যুবলীগ নেতা ইকবাল সরকার, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা মোঃ ইদ্রিস মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মুহুরী, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মশিউর রহমান রিমন, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ ও মাওলানা মারুফ আলম ভূইয়া সহ আরো অনেকে। 
প্রতিবাদ সমাবেশে থেকে ১৫ই আগষ্টের নির্মম হত্যাকান্ড, ১৭ই আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের কথা স্বরণ করা হয় এবং এসব হত্যাকাণ্ডে জড়িত পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করার প্রতি সরকারের কাছে জোরালো দাবী জানানো হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করা আখাউড়ায় কেউ যেন রাজনীতির নামে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এ এ ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। 

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit