শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? ব্রিটিশদের পতন ঘণ্টা বাজায় সুয়েজ, হরমুজ কি আমেরিকার জন্য একই পরিণতি বয়ে আনবে? ইরান যুদ্ধের ইতি কবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নীলফামারীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট এমপিদের বাসভবন বরাদ্দ কবে, জানালেন চিফ হুইপ কেন আকাশ থেকে শিলা পড়ে, জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ আখ্যা, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে হাসির রোল প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : বেশ কয়েকদিনেই ধরেই গুঞ্জন শুনা যাচ্ছিল বলিউডের বিখ্যাত নির্মাতা রাজকুমার হিরানির ‘মুন্নাভাই এমবিবিএস: ৩’ সিনেমায় কাজ করবেন চঞ্চল চৌধুরী।

কিন্তু গুঞ্জনকে উড়িয়ে চঞ্চল নিজেই জানিয়েছিলেন, অনেকেই এ বিষয়ে জানতে চাইছেন। রাজকুমার হিরানি একজন গুণী নির্মাতা। তার সঙ্গে কাজ করা অবশ্যই দারুণ ব্যাপার। তবে এ রকম কোনো আলোচনা তার সঙ্গে রাজকুমার হিরানি বা তার টিমের কেউ এখন পর্যন্ত করেননি।
 
তবে তিনি নিশ্চিত করেন, অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক’র দ্বিতীয় সিজনে দেখা যেতে পারে তাকে।

সম্প্রতি শাওকীর পরিচালনায় হইচই-এ মুক্তি পাওয়া ‘কারাগার’ দিয়ে দুই বাংলায় আলোচনায় আসেন চঞ্চল। সে সিরিজে তার অভিনয়ের প্রশংসা করে ডিজনি+হটস্টারের সিইও হুজেফা কাপাডিয়া নামের একটি আইডি থেকে ফেসবুকে পোস্ট করা হয়। সেখানেই দাবি করা হয়, মুন্নাভাই এমবিবিএস সিনেমার পরবর্তী পর্বে দেখা যাবে তাকে৷

প্রসঙ্গত, ২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশ হয় হিন্দি ক্রাইম থ্রিলার ‘পাতাল লোক’। ওয়েব সিরিজটি বেশ আলোচনায় আসে। ফিল্মফেয়ারে ৮টি পুরস্কারও জিতে নেয়। এটি যৌথভাবে পরিচালনা করেছেন অভিনাশ অরুণ, প্রোসিত রায়৷ এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, গুল পানাগ, নীরজ কাবি, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্বরক সিং এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit