মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

নরসিংদীতে ৫টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২০০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে বৈধতা না থাকায় ৫টি ডায়াগনোস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় ও আজ মঙ্গলবার দুপুরে পৃথক অভিযানে এই নির্দেশ দেয়া হয়। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু কাওসার সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।এসব প্রতিষ্ঠানগুলো হলো- নরসিংদী পৌর শহরের আপন ডায়াগনস্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার, সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, রেনেসাঁ ট্রমা সেন্টার ও ইউনিক ডায়াগনস্টিক সেন্টার।সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, অবৈধ ক্লিনিক, ডায়াগনোস্টিক ও হাসপাতাল বন্ধের জন্য সোম ও মঙ্গলবার পৃথক অভিযান পরিচালনা করা হয়।

সোমবার সন্ধ্যায় নরসিংদী পৌর শহরের বাসাইল এলাকায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া। এসময় কাগজপত্রের বৈধতা না থাকায় রেনেসাঁ ট্রমা সেন্টার ও ইউনিক ডায়াগনোস্টিক সেন্টার নামের ২ টি প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করেন তিনি।মঙ্গলবার দুপুরে পৌর শহরের বাসস্ট্যান্ড ও পায়রা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান কাউসার।

এসময় লাইসেন্স না থাকায় আপন ডায়াগনোস্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনোস্টিক সেন্টার এবং সুরক্ষা ডায়াগনোস্টিক সেন্টার নামে মোট ৩ টি প্রতিষ্ঠানকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা প্রদান করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান কাউসার জানান, জেলায় অবৈধ ক্লিনিক, ডায়াগনোস্টিক ও হাসপাতাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit