রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০ ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি হবে? এমবোলোর শেষ মুহুর্তের গোলে ঘরের মাঠে জয়বঞ্চিত মেসির মায়ামি ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ

আজ মাঠে নামলেই ‘সেঞ্চুরি’ সাকিবের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শারজায় আজ রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। সেই আফগানদের বিপক্ষে মাঠে নামলেই অন্যরকম এক সেঞ্চুরি করবেন সাকিব।

এখন পর্যন্ত ৯৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে তাঁর শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তৃতীয় বাংলাদেশি হিসেবে শততম ম্যাচ খেলতে নামছেন সাকিব। টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ খেলেছেন ১১৯ টি-টোয়েন্টি। মুশফিকুর রহিম খেলেছেন সমান ১০০টি।

৯৯ ম্যাচে ২৩.১০ গড়ে সাকিবের সংগ্রহ ২০১০ রান। রয়েছে ১০টি হাফসেঞ্চুরি। এ ছাড়া বল হাতে সাকিব শিকার করেছেন ১২১টি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবই সর্বোচ্চ উইকেট শিকারি। ১১৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে কিউই পেসার টিম সাউদি। তিনে রয়েছেন ১১২ উইকেট নেওয়া আফগান লেগস্পিনার রশিদ খান।  

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit