শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

অস্কার সঞ্চালনার প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্রিস রক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : চড়ের অভিঘাত এখনও ফিকে হয়নি। আগামী ১০ বছর অস্কার মঞ্চে উইল স্মিথের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা না থাকলেও, ২০২৩ সালের অস্কার সঞ্চালনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন কৌতুকশিল্পী ক্রিস রক। 

অ্যারিজোনার সংবাদমাধ্যমের কাছে ক্রিস নাকি অস্কার মঞ্চে ফিরে যাওয়াকে অপরাধস্থানে (ক্রাইম সিনে) ফিরে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন।

সঞ্চালনার প্রস্তাব নিয়ে আলোচনা করার সময়ে কৌতুক অভিনেতা ১৯৯৫ সালে ও জে সিম্পসনের হত্যার বিচারের উল্লেখ করেছিলেন। ক্রিস জানান, তাকে অস্কার মঞ্চে ফিরে যেতে বলা প্রয়াত নিকোল ব্রাউন সিম্পসনকে রেস্তরাঁয় ফিরে যেতে বলার মতো হবে। যেখানে মা তার মৃত্যুর রাতে এক জোড়া চশমা রেখে গিয়েছিলেন। জেনে বুঝে সেই ক্ষতের জায়গায় কোনও মতেই ফেরার মানসিকতা নেই ক্রিসের। 

ক্রিস আরও জানান, এক বিজ্ঞাপনের প্রস্তাবও তিনি ফিরিয়েছেন চড়-কাণ্ডের পর।

২০২২ সালের মার্চ মাস। অস্কারে সেরা তথ্যচিত্র পুরস্কার উপস্থাপন করার সময় ঘটা সেই দুর্ঘটনার কথা গোটা বিশ্ব জানে। উইলের স্ত্রী জাডা পিঙ্কেটর কেশহীন মাথা নিয়ে একটি রসিকতা করেছিলেন ক্রিস। তার পরই তাকে সপাটে চড় মারেন উইল।

যদিও সেই ঘটনার পর উইল ক্ষমা চেয়েছেন একাধিক বার। বহু বার ক্রিসের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছেন। কিন্তু বরফ গলেনি। প্রতি বারই ফিরিয়ে দেওয়া হয়েছে উইলকে। 

বলা হয়েছে, কৌতুকশিল্পী ক্রিস এখনও কথা বলতে প্রস্তুত নন। যখন হবেন, উইলকে ডেকে নেবেন। কিন্তু ছটফট করছিলেন অভিনেতা নিজেই। একটি ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন। জানিয়েছেন, অস্কার মঞ্চে চড় মারার মুহূর্তে মাথায় যেন আগ্নেয়গিরি চেপেছিল তার। তার পর ধীরে ধীরে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করেছেন। বুঝেছেন, নিজের দোষ কতটা ছিল।

ভিডিও বার্তায় ক্রিস এবং তার পরিবারের উদ্দেশে ক্ষমাপ্রার্থনা করে অভিনেতা বলেন, “বিশ্বাস করুন, আমার ভিতরকার কোনও সত্তাই চায়নি এমন হঠকারী কাজ করতে। কিন্তু করে ফেলেছি ক্রোধের বশে। করার সময়ে মাথা কাজ করেনি। পরে অনুশোচনা হচ্ছে। আমি বুঝতে পারিনি, আঘাতটা এত জন মানুষের বুকে বেজেছে। ক্রিসের মায়ের সাক্ষাৎকার শুনেছি। আমি তার কাছে বিশেষ ভাবে ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে নিজের পরিবারকেও লজ্জার মধ্যে ঠেলেছি। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার স্ত্রী, সন্তানদের কাছেও। না, বিশ্বাস করুন, আমার স্ত্রী জাডার কোনও হাত নেই এতে। যা করেছি, আমি করেছি। তাই আমার অপেক্ষা ক্রিসের জন্য। এক বার তিনি যদি আমার সঙ্গে মুখোমুখি কথা বলতে রাজি হন, আমি সবটা মিটিয়ে নিতে চাই।” সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit