শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

৬০ লাখ রুপি খরচে বাড়িতে অমিতাভের মূর্তি বসালেন ভক্ত!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৪৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে ভক্ত। ফের একবার মিলল এমনই নজির।

সম্প্রতি এক প্রবাসী ভারতীয় দম্পতি মহা ধুমধাম করে বাড়িতে বিগ বির মূর্তি বসালেন। আর তার জন্য খরচ হয়েছে ৬০ লাখ রুপি। ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল অমিতাভ বচ্চনের মূর্তির ছবি।

জানা যায়, এই ভক্ত দম্পতির নাম রিঙ্কু শেঠ ও গোপী শেঠ। তারা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এডিসন শহরে বসবাস করছেন।

তাদের দাবি, জীবনের প্রতিটি চড়াই-উতরাইয়ে বলিউডের ‘অ্যাংরি ইয়ংম্যান’ জড়িয়ে। অমিতাভ বচ্চন তাদের কাছে দেবতার সমান। তাই বাড়ির সামনে বিশাল কাঁচের বাক্সে প্রতিষ্ঠা করেই ফেললেন তার মূর্তি।

শুধু তাই নয়। তারা সোশ্যাল মিডিয়ায় ‘বিগ বি এক্সটেন্ডেড গ্রুপ’ নামক একটি ওয়েবসাইটও চালান। ১৯৯০ সাল থেকে আমেরিকায় বসবাস করছে ওই পরিবার। তাদের ‘গোপী পরিবার’ নামে একটি টুইটার প্রোফাইলও আছে।

সেইখান থেকেই ছবি টুইট করে তারা লেখেন, শনিবার ২৭ আগস্ট আমাদের এডিসন এনজে ইউএসএ-এর নতুন বাড়ির সামনে অমিতাভ বচ্চনের মূর্তি স্থাপন করলাম। মি. বচ্চনের অনেক ভক্তও মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন। ৫০০ এরও বেশি ভক্ত উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।

ভক্তের এমন সম্মানের কথা জেনে গেছেন অমিতাভ বচ্চনও। ভক্তের এই সম্মান দেখে অমিতাভ বিনয়ের সঙ্গে জানান, এই সম্মানের যোগ্য নন তিনি।

সূত্রটাইমস অব ইন্ডিয়া

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit