বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
আরো ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব

হারিয়ে যাওয়া গ্রামের খোঁজ মিলল ব্রিটেনে!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শতবছর আগে ডুবে যাওয়া গ্রামের নতুন ভাবে জেগে ওঠা, যেনো এক আশ্চর্য। যা সত্যই ঘটেছে ইংল্যান্ডের এক শহরে। শতাব্দী প্রাচীন একটি গ্রাম জলাধারের নীচে চাপা পরে গিয়েছিল। আচমকাই দেখা গেল সেই গ্রামের বাড়ি, পাড়া, রাস্তাঘাট সব।

জানা গেছে, এই ঘটনাটি ব্রিটেনের নিউ ইয়র্ক শায়ারের ঘটনা। প্রবল গরমে সেখানকার নিদ উপত্যকার স্কর জলাধারের পানি শুকিয়ে এখন মাটি দেখা যাচ্ছে। সেখানেই প্রকট হয়েছে গত প্রায় একশ বছর ধরে পানির নীচে থাকা গ্রামটি। যার নাম জানা যায়নি। তবে ষোড়শ শতকের মানচিত্রে এই গ্রামের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে।

সম্প্রতি ওই জলাধারের পানি শুকিয়ে যাওয়ায় সেখানে বেড়াতে গিয়েছিলেন এক মহিলা। তিনিই ওই শুকিয়ে যাওয়া জলাধারের নীচে জেগে ওঠা প্রাচীন গ্রামের ছবি পোস্ট করেছেন ফেসবুকে। তাতে যেমন পাথুরে দেওয়াল দেওয়া ঘর দেখা যাচ্ছে। তেমনই দেখা যাচ্ছে দীর্ঘ পাথুরে রাস্তাও। আছে পাথরের তোরণ, এমনকি সুরিখানার ধ্বংসাবশেষও। 

ছবিতে স্পষ্ট, এলাকাটি এককালে জমজমাট ছিল। তবে ১৯২০ সালে ফাঁকা করে দেওয়া হয় গ্রামটি। তখনও ওই গ্রামে ১২৫০ জন বাসিন্দা থাকতেন বলেও জানা গেছে। কিন্তু বাঁধ দিয়ে পানি সংরক্ষণের জন্য তাদের চলে যেতে বলা হয়। তারপর থেকেই পানির তলায় ছিল গ্রামটি।

প্রসঙ্গত,গত এক মাস ধরে দাবদাহ চলছে ব্রিটেন। অনেক জায়গাতেই পানির অভাব দেখা গিয়েছে। স্কারের এই জলাধারের পানি শুকিয়ে যাওয়ায় শতাব্দী প্রাচীন ইতিহাস প্রকাশ্যে এল।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit