বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রামগড় স্থলবন্দরের  ইমিগ্রেশন সেপ্টেম্বরে চালু হচ্ছে.. নৌ সচিব মোঃ মোস্তফা কামাল 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৮৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :  সেপ্টেম্বরে চালু হচ্ছে পার্বত্য খাগড়াছড়ি জেলার  রামগড় স্থলবন্দরের  ইমিগ্রেশন কার্যক্রম। সোমবার (২৯শ আগস্ট ২০২২ইং)  নির্মাণাধীন প্যাসেঞ্জার টার্মিনাল পরিদর্শন করতে এসে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল একথা বলেন। রামগড় পৌরসভার মহামুনি এলাকায় রামগড় স্থলবন্দরের ইমিগ্রেশন চালুর লক্ষ্যে আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনালের নির্মান কাজ চলতি মাসের গোড়ার দিকে শুরু হয়।ইতিমধ্যেই নির্মাণ কাজের ৯৫ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। সোমবার নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব রামগড় পৌরভবনে সংক্ষিপ্ত বৈঠক শেষে নির্মানাধীন প্যাসেঞ্জার টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের অগ্রগতি সহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান ইমিগ্রেশন চালুর জন্য প্যাসেঞ্জার টার্মিনাল প্রস্তুত করা হয়েছে। এখন সংশ্লিষ্ট বিভাগ গুলো তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইমিগ্রেশন কার্যক্রম চালু করা যাবে।অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কার্যক্রম চালুর দিনক্ষন ঠিক করা হবে।এ সময় উপস্থিত ছিলেন রামগড় স্থলবন্দর প্রকল্পের পরিচালক মোঃ সরোয়ার আলম,রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit