শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় তিন দফায় শক্তিশালী ভূমিকম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় স্থানীয় সময় সোমবার সকাল থেকে তিন দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে ইন্দোনেশিয়ার আবহাওয়াবিজ্ঞান ও ভূপদার্থবিজ্ঞান সংস্থার (বিএমকেজি) জানিয়েছে।

বিএমকেজি জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ঠিক আগে সুমাত্রার পশ্চিম উপকূলে মেনতাওয়াই দ্বীপপুঞ্জে অগভীর ভূমিকম্প রেকর্ড করেছে। তবে এতে সুনামির সতর্কতা জারি করেনি।

স্থানীয় সময় সোমবার ভোর থেকে পরপর তিনটি ভূমিকম্প সেখানে আঘাত হানে। প্রথম দফায় ৫ দশমিক ২ মাত্রায়, দ্বিতীয় দফায় ৫ দশমিক ৪ মাত্রা ও তৃতীয় দফায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে বিএমকেজি জানিয়েছে। 

এসব ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit