শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ডাবলসে ওয়াইল্ড কার্ড পেলেন সেরেনা-ভেনাস জুটি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : চার বছর পর বড় বোন ভেনাসের সঙ্গে জুটি বেঁধে কোর্টে নামতে যাচ্ছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। ইউএস ওপেনের ডাবলসে ওয়াইল্ড কার্ড পেয়েছেন সেরেনা-ভেনাস জুটি। আয়োজক কমিটি এই তথ্য নিশ্চিত করেছে।

ইউএস ওপেনের পরে টেনিসকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সেরেনা। ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেনে শেষ ১৬’র লড়াইয়ে পরাজয়ের পর বড় বোন ভেনাসের সঙ্গে জুটি বেঁধে আর ডাবলস খেলেননি সেরেনা। ২০১৪ সালের পর ইউএস ওপেনের ডাবলসেও খেলেননি এই জুটি।

একসাথে জুটি বেঁধে গ্র্যান্ড স্ল্যাম ডাবলসে দীর্ঘদিন ধরে আধিপত্য দেখিয়েছেন ভেনাস ও সেরেনা। এই জুটি ক্যারিয়ারে জিতেছেন ১৪টি স্ল্যাম শিরোপা, সঙ্গে রয়েছে তিনটি অলিম্পিক স্বর্ণ পদক। ১৪ গ্র্যান্ড স্ল্যাম ডাবলসের শিরোপার সর্বশেষটি এসেছিল ২০১৬ সালের উইম্বলডনে। ১৯৯৯ সালে ফ্রেঞ্চ ওপেনে সর্বপ্রথম এই জুটি গ্র্যান্ড স্ল্যামের ডাবলসে শিরোপা জয় করেছিলেন।

আগামী মাসে ৪১ বছর পা রাখতে যাওয়া সেরেনা উইলিয়ামস ইতোমধ্যেই ইউএস ওপেনের পর টেনিসকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন। ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ড স্ল্যামের গর্বিত মালিক সেরেনার তাই এই আসরই হতে যাচ্ছে সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম। এদিকে ৪২ বছর বয়সী ভেনাস উইলিয়ামস এখনো অবসরের পরিকল্পনার কথা ঘোষণা করেননি।

 

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit