মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

মাদক, চোরাচালান থেকে পুলিশের অবস্থান জিরো টলারেন্স-সাংবাদিকদের সাথে পরিচিতি সভায় এসপি সাইফুল

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১১৯ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সদ্য যোগ দেয়া পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেছেন, মাদক ও চোরাচালানের মতো অপরাধ থেকে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশ বদ্ধ পরিকর। সারা দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে, এ মাদক নির্মুল কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। মাদক নির্মুল করতে হলে পুলিশের পাশপাশি সমাজের সব শ্রেনী পেশার মানুষ কে এগিয়ে আসতে হবে।সোমবার (২৯ আগষ্ট) দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম আরো বলেন, লালমনিরহাট জেলা একটি সীমান্তবর্তী জেলা। এর মধ্যে ৫৪.৭৮ কিমি অরক্ষিত সীমান্ত রয়েছে। জেলাটির প্রায় চারিদিকে ভারতের সীমান্ত থাকায় মাদক ব্যবসায়ীরা খুব সহজেই ভারতের ওপার থেকে মাদক পাচার করে বাংলাদেশের ভূখন্ডে নিয়ে আসে। যদিও সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা প্রায় প্রতিদিন মাদক ব্যবসায়ীসহ চোরাকারবারিদের আটক করছে। তারপরেও থেমে নেই মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা।তিনি বলেন, জেলার কোথাও ছোট বড় কোন অপরাধ সংঘটিত হলে আপনারা সরাসরি পুলিশকে জানাবেন, পুলিশ তথ্য দাতার পরিচয় গোপন রাখবে।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার আরো বলেন, মাদকের পাশাপাশি জেলা ও উপজেলার বিভিন্ন স্পটে জুয়া খেলা হয়। এসব জুয়া খেলা বন্ধেও সকলের সহযোগীতা প্রয়োজন। মাদক, নারী নির্যাতন, ইভটিজিং, যানজট, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, দাদন ব্যবসা, শহরের বিভিন্ন জায়গায় অহেতুক আড্ডা ও মাদক সেবনসহ হেলমেট পড়ে মটরসাইকেল চালানোর প্রতি গুরুত্ব দিয়ে কাজ করার জন্য মুক্ত আলোচনায় সাংবাদিকরা তাদের বক্তব্যে সদ্য যোগ দেয়া পুলিশ সুপারের দৃষ্টি গোচর করেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামাল, সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদেরসহ জেলায় কর্মরত সকল ইলেন্ট্রনিক, প্রিন্ট ও অন লাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit