বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

তাইওয়ান প্রণালীতে দুই মার্কিন যুদ্ধজাহাজ, যা বলল চীনা সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান প্রণালীতে প্রবেশ করা দুই মার্কিন যুদ্ধজাহাজ নিয়ে মুখ খুলেছে চীনের সেনাবাহিনী। রোববার চীনের সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই যুদ্ধজাহাজ দুটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিষয়টি নিয়ে তারা উচ্চ সর্তকতা বজায় রেখেছে এবং যেকোনো উসকানি মোকাবেলায় প্রস্তুত হয়েছে।

জাপানে অবস্থিত মার্কিন সপ্তম নৌবহরের সদর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গভীর সমুদ্রে জাহাজ চলাচলের আন্তর্জাতিক আইন অনুসারে তাইওয়ান প্রণালীতে এই যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিবৃতিতে আরও বলেছে, কোনো দেশের উপকূলীয় সীমা ব্যবহার করেনি এ সব যুদ্ধজাহাজ। আন্তর্জাতিক আইন অনুমোদন দিলে যুক্তরাষ্ট্র বিশ্বের যেকোনো জায়গায় সামরিক বাহিনী এবং তাদের যুদ্ধজাহাজ পাঠাতে পারে।

তাইওয়ানকে চীন তার নিজস্ব ভূখণ্ড মনে করে এবং বিশ্বের বেশিরভাগ দেশ তাইওয়ান ইস্যুতে এক চীননীতি মেনে চলে। চীন বারবার বলে আসছে- তারা মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে যুক্ত করতে চায়, এজন্য প্রয়োজন হলে তারা শক্তিও প্রয়োগ করবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এক চীন নীতি মেনে চললেও তাইওয়ানকে স্বাধীন ভূখণ্ড হিসেবে বিবেচনা করে এবং তাইওয়ানের জনগণের মধ্যে বিচ্ছিন্নতার উসকানি দেয়। মার্কিন সরকার বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জামও তাইওয়ানে পাঠায়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit