শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে চা-বাগান মালিকদের সভা শনিবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৪০ Time View

ডেস্কনিউজঃ তিনশ টাকা মজুরির দাবিতে মৌলভীবাজারের ৯২টি চা বাগানসহ দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দেননি। শুক্রবার (২৬ আগস্ট) জেলার ৯২টি বাগানে পঞ্চায়েত কমিটি নিজ নিজ বাগানের নাচঘরে বৈঠকে বসবেন। ওই বৈঠকে মজুরি ও পরবর্তী শ্রমিক আন্দোলনের বিষয়ে আলোচনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওরাছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোদ কুর্মি।

শুক্রবারও যথারীতি কাজে যোগ দেননি শ্রমিকরা। বন্ধ ফ্যাক্টরিগুলোও। তবে, কোনো বিক্ষোভ কর্মসূচি নেই।

এদিকে আগামীকাল শনিবার বিকাল ৪টায় শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকরা সভা করবেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবিতে ধর্মঘটে নামেন। দুই দফা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকা করা হলেও শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন। দাবি না মানায় চা-শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে যাচ্ছেন।

কিউএনবি/বিপুল/ ২৬.০৮.২০২২/ রাত ১০.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit