শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামি শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ  শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন

ইয়াবা কারবারিকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৩৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক মাদক কারবারিকে ২৯৯পিস ইয়াবাসহ আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী।আটককৃত মো.বেলাল (৩৬) উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে।শুক্রবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের করইতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবারি বেলাল দীর্ঘ দিন থেকে কোম্পানীগঞ্জে প্রত্যন্ত অঞ্চল গুলোতে ইয়াবা কারবার করে আসছে। শুক্রবার দুপুর ২টার দিকে এলাকাবাসী গোপন সংবাদের ভিত্তিতে তাকে চরএলাহী ইউনিয়নের করইতলা এলাকা থেকে আটক করে।  এ সময় তার দেহ তল্লাশী করে ২৯৯পিস ইয়াবা উদ্ধার করে স্থানীয় লোকজন। বেলাল এর আগেও ইয়াবা নিয়ে গ্রেফতার করে।  সে ওই এলাকার একজন চিহিৃত ইয়াবা কারবারি বলে দাবি করছে স্থানীয় লোকজন। পরে সন্ধ্যা ৬টার দিকে আটক মাদক কারবারিকে চরএলাহী ইউনিয়ন পরিষদ থেকে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রতন মিয়ার কাছে সোপর্দ করে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.রতন মিয়া বলেন, খবর পেয়ে মাদক কারবারিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit