শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামি শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ  শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন

‘শীতে ইউক্রেনে বন্ধ হয়ে যেতে পারে পশ্চিমাদের সাহায্য’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত স্বীকার করেছেন, যদি আসন্ন শীতে জ্বালানির সঙ্কট দেখা দেয় তাহলে ইউক্রেনে বন্ধ হয়ে যেতে পারে পশ্চিমা দেশগুলোর সাহায্য। জার্মান রাষ্ট্রদূত মিগুইয়েল বার্গারকে প্রশ্ন করা হয়, শীতের কঠিন পরিস্থিতিতে ইউক্রেনে জার্মানির রাজনৈতিক সহায়তা কমে যেতে পারে কিনা। 

এমন প্রশ্নের জবাবে মিগুইয়েল বার্গার জানান, শুধু জার্মানি না অন্য দেশগুলোকেও ইউক্রেনকে সাহায্য দেওয়া বন্ধ করে দিতে পারে। কারণ পুতিন তাদের গ্যাস নিয়ে ব্ল্যাকমেইল করছেন। এ ব্যাপারে জার্মান রাষ্ট্রদূত বলেন, আমি মনে যুক্তরাজ্যেও একই চ্যালেঞ্জ রয়েছে ( ইউক্রেনকে সাহায্য দেওয়া বন্ধ করা), ফ্রান্সের জন্য, পুরো ইউরোপের জন্য। পুতিন যেভাবে গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন এবং আমাদের মধ্যে চাপ সৃষ্টি করছেন- সে আমাদের সঙ্কল্প পরীক্ষা করতে চায়। অবশ্যই পুরো বিষয়টি নির্ভর করছে আমাদের সরকারের রিলিফ প্যাকেজের ওপর। 

তিনি আরও বলেছেন, জার্মান সরকার আগেই কোম্পানিগুলোকে অনুদান দিয়েছে, সাধারণ মানুষকে সরাসরি সহায়তা দেওয়া এবং ট্রেড ইউনিয়ন ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছে। কিন্তু তিনি স্বীকার করেছেন ‘ঝুঁকি আছে’ ইউক্রেনের জন্য জার্মানির সহায়তা বন্ধ হয়ে যেতে পারে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit