শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বিয়ে দিতে চাওয়ায় কিশোরীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২০০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে জোর করে মেয়েকে বিয়ে দিতে চাওয়ায় মা-বাবার ওপর অভিমান করে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।মৃত জান্নাতুল ফেরদাউস (১৪) উপজেলার চরএলাহী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আহছান উল্যাহ মাসুদের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।  

শুক্রবার (২৬ আগস্ট) সকালের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।  এর আগে,গতকাল  বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চরএলাহী গ্রামে এ ঘটনা ঘটে।    

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে জান্নাতুল কে তার রুমের সামনে ছটপট করতে দেখে তার মা তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিম বিষ পান করেছে বলে জানায়। এরপর ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।  এরপর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে সে রাত ৩টা ১৫মিনিটের দিকে মারা যায়।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মা-বাবা বিয়ে দিতে চাওয়ায় ওই কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit