শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আকাশবীণার উইন্ডশিল্ডে ফাটল, ঢাকায় ফিরল বিমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : মাঝ আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার আকাশবীণা উড়োজাহাজের ইউন্ডশিল্ডে ফাটল দেখা দিয়েছে। সোমবার রাতে বিজি ৩২৫ ফ্লাইটটি ২৭২ জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর দিল্লির আকাশসীমায় গেলে উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়। পাইলট কোনো ঝুঁকি না নিয়ে ২৭২ জন যাত্রীসহ উড়োজাহাজ নিয়ে ঢাকায় ফিরে আসেন। পরে রাত ১১টা ২৩ মিনিট অন্য একটি উড়োজাহাজে যাত্রীরা দোহার উদ্দেশে যাত্রা করেন।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমান সব সময় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে। এ জন্য ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজটি ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। যাত্রীদের অন্য উড়োজাহাজে গন্তব্যে পৌঁছনো হয়। বিমানের হ্যাঙ্গারে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার আকাশবীণার (এস২ এজেএস) উইন্ডশিল্ডে মেরামত করা হচ্ছে বলে জানান তিনি। চলতি বছর ফেব্রুয়ারিতে উইন্ডশিল্ডে ফাটল হয়ে মালয়েশিয়ায় গ্রাউন্ডেড হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit