রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৭৩ Time View

ডেস্কনিউজঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত মেডিক্যাল চেকআপ শেষে বাসায় ফিরছেন। সোমবার (২২ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি।

এর আগে বিকেল ৪টার দিকে তিনি তার গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়ে পৌণে ৫টার দিকে সেখানে পৌঁছান। পরে সন্ধ্যা ৭টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হন।

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার আগে ফিরোজার সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান জানিয়েছিলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। একটি মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। এখন তিনি সেই সাজার মধ্যে আছেন। তিনি এখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত। চিকিৎসা পাওয়া যে মৌলিক অধিকার, সেটা থেকেও তিনি বঞ্চিত।

তিনি আরো বলেন, চিকিৎসকরা বলেছেন ওনাকে সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান। এই দেশগুলোতে তার রোগের চিকিৎসা আছে। বারবার পরিবার ও দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সরকারকে। কিন্তু সরকার তাকে কোনোভাবেই বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিচ্ছে না।

সর্বশেষ গত ১১ জুন হঠাৎ অসুস্থ হয়ে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরে ২৪ জুন বিকেল ৫টায় হাসপাতাল থেকে বাসায় ফিরেন।

এর আগে ২০২১ সালের ১১ এপ্রিল কোভিড-১৯-এ আক্রান্ত হন বেগম খালেদা জিয়া। ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করা হয় তার। ২৭ এপ্রিল করোনার চিকিৎসার জন্য তাকে সে হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড থেকে সেরে ওঠার পর আরো কিছু শারীরিক সমস্যা হলে সে বছরের ২৫ অক্টোবর তার অস্ত্রোপচার করতে হয়।

কিউএনবি/বিপুল/২২.০৮.২০২২/রাত ৯.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit