বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

কোনো দলকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করবে না ইসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : নির্বাচন কমিশন (ইসি) কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণে বাধ্য করতে পারে না এবং সে ধরনের কোনো প্রয়াস কমিশন গ্রহণ করবে না বলেও জানিয়েছে, নির্বাচন কমিশন। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে পাওয়া মতামত ও পরামর্শের জবাবে ইসির পর্যালোচনা ও মতামত হিসেবে এসব কথা বলা হয়েছে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান। সোমবার এ সংক্রান্ত একটি সার সংক্ষেপ নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দল, আইন, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কাযালয়সহ শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে ইসি।  

এ ছাড়া সংলাপে সবগুলো রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ, নির্বাচনকালীন সরকার, ইভিএম, সেনা মোতায়েনসহ যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ পেয়েছিল তা পর্যালোচনা করে ১০টি বিষয়ে মতামত তুলে ধরেছে নির্বাচন কমিশন। প্রথমভাগে রাজনৈতিক দলগুলো থেকে পাওয়া পরামর্শ ও মতামত হিসেবে উল্লেখ করা হয়েছে, অধিকাংশ দলের পরামর্শ ছিল নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে অর্থাৎ নির্বাচনে সবগুলো, বিশেষত প্রধান রাজনৈতিক দলগুলোর সক্রিয় রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কয়েকটি দলের পক্ষে পরামর্শ ছিল নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া বাঞ্ছনীয়। তবে, কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য করা বা জবরদস্তি করা যাবে না। সবগুলো দলের পক্ষে পরামর্শ ছিল নির্বাচন অবাধ হতে হবে। ভোটারদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগে সম্ভাব্য সব প্রতিবন্ধকতা অপসারণ করে লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা করে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের অনুকুল পরিবেশ ও সুযোগ সৃষ্টি করতে হবে।

এ বিষয়ে মতামতে ইসি জানায়, নির্বাচন কমিশন সবগুলো দলের বিশেষ করে, প্রধান রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ আন্তরিকভাবে প্রত্যাশা করে। নির্বাচন কমিশন কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণে বাধ্য করতে পারে না এবং সে ধরনের কোনো প্রয়াস নির্বাচন কমিশন গ্রহণ করবে না। তবে, সবগুলো দলকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার আহ্বান শেষ পর্যন্ত আন্তরিকভাবেই বহাল থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit