রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

কাল গাড়ি চলাচল ‘সীমিত’ থাকবে রাজধানীর যেসব এলাকায়

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে আগামীকাল (রোববার) ওই এলাকার কিছু সড়কে যান চলাচল সীমিত করা হবে।

সকাল ৯টা থেকে আওয়ামী লীগের কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ অফিস ঘিরে আশেপাশের সড়কগুলোতে যানবাহন অন্য পথে ঘুরিয়ে (ট্রাফিক ডাইভারশন) দেওয়া হবে।

শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আওয়ামী লীগের কর্মসূচির কারণে আশেপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হতে পারে। যানজট এড়াতে জাতীয় প্রেস ক্লাব, পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। সেখানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তার ওপর খোলা ট্রাকে অস্থায়ী মঞ্চে ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্য শেষ হতে না হতেই সেখানে মুহুর্মুহু গ্রেনেড হামলা চালানো হয়। এতে ২৪ জন নিহত হন।

আগামীকাল গ্রেনেড হামলার বর্ষপূর্তিতে প্রতিবারের মতো নিহতদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে। এজন্য যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে ওই এলাকায় যান চলাচল সীমিত রাখতে সবার সহায়তা চেয়েছে ডিএমপি।

কিউএনবি/অনিমা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit