শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

গবিতে ইন্টার্ণ ডাক্তারদের মাঝে কিটবক্স বিতরণ অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৪০ Time View

গবি প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের চতুর্থ ব্যাচের ইন্টার্ন ডাক্তারদের মাঝে সার্জিক্যাল কিটবক্স (যন্ত্রপাতি) বিতরণ করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুরে অনুষদের ডিন অফিসে এ আয়োজন সম্পন্ন হয়।এনিমেল প্রোডাকশন বিভাগের প্রধান ডা: মো. আব্দুর রহমানের সঞ্চালনায় বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন মন্ডল। এ সময় ব্যাচের দায়িত্বরত শিক্ষক ডা. সজিবুর রহমান এবং ডা. রুকনুজ্জামান সহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।কিটবক্স বিতরণের বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, বর্তমানে ভেটেরিনারি পেশা আরো সুদূরপ্রসারী হচ্ছে৷ শিক্ষার্থীদের ফাস্ট ডে স্কিল, ওয়ান হেলফ, এন্টিমাইক্রোবিয়াল সেনসিটিভিটি, ফিল্ড ওয়ার্কিং এক্সপেরিয়েন্সে দক্ষ হতে হবে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এবং ফিল্ড ওয়ার্কিং কতটা সাদৃশ্যপূর্ণ সে বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের সমস্যা, ব্যবহারিক জ্ঞান এবং কাজের দক্ষতা বিষয়েও তাদের মাধ্যমে জানার চেষ্টা করা হয়।

কিউএনবি/অনিমা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit