শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

এশিয়া কাপে ভারতের চেয়ে পাকিস্তান এগিয়ে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৯৩ Time View

ডেস্কনিউজঃ আসন্ন এশিয়া কাপের মূল পর্বের প্রথম রাউন্ডে সবচেয়ে আকর্ষণীয় ও হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানর। ২৮ আগস্ট দুবাইয়ে আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে আলোচনা-ভবিষ্যদ্বাণী তুঙ্গে। এবার সেই দলে যোগ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ।

সরফরাজের মতে, সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন ও মাঠ সর্ম্পকে ভালো ধারণা থাকায় ভারতের বিপক্ষে পাকিস্তানইএগিয়ে থাকবে।

এ বছর এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার মাটিতে। কিন্তু দেশটিতে রাজনৈতিক অস্থিরতার কারণে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনের সাহস পায়নি লঙ্কানরা। তাই এশিয়া কাপের ১৫তম আসর হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। তবে এশিয়া কাপের আয়োজক থাকছে শ্রীলঙ্কাই।

সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন ও উইকেট সর্ম্পকে পাকিস্তানের অভিজ্ঞতা অনেক বেশি। মরুর দেশে তিন ফরম্যাটে ম্যাচ ছাড়াও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলার অভিজ্ঞতা অনেক বেশি পাকিস্তানের। তাই কন্ডিশন ও উইকেট সর্ম্পকে যথেষ্ট ধারণা থাকায়, ভারতের বিপক্ষে ম্যাচে বাবর আজমরাই এগিয়েই থাকবেন।

২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ বলেন, ‘যে কোনো প্রতিযোগিতার প্রথম ম্যাচটিই টুর্নামেন্টের গতিপথ ঠিক করে দেয়। আমাদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। এই ম্যাচে আমাদের মনোবল অনেক উঁচুতে থাকবে। কারণ সর্বশেষ মুখোমুখিতে আমরা ভারতকে হারিয়েছিলাম এই ভেন্যুতেই। ‘

সংযুক্ত আরব আমিরাতে গত অক্টোবরে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপের কোন আসরে প্রথমবারের ভারতকে হারানোর নজির গড়েছিল পাকিস্তান।

তবে অভিজ্ঞতার কারণে পাকিস্তান এগিয়ে থাকবে বলে জানান সরফরাজ, ‘পাকিস্তান এই কন্ডিশন ও মাঠগুলো সম্পর্কে ভালো জানে। এখানে আমরা পিএসএলের অনেক ম্যাচ খেলেছি, আমাদের হোম সিরিজের অনেক ম্যাচ খেলেছি এখানে। ভারতও এখানে আইপিএল খেলেছে, কিন্তু এই কন্ডিশনে আমাদের মতো এতটা অভিজ্ঞতা তাদের নেই। ‘

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানো ম্যাচে বল হাতে বড় ভূমিকা রেখেছিলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। এশিয়া কাপের ম্যাচেও আফ্রিদিকে দলের প্রয়োজন হবে বলে জানান সরফরাজ। ইনজুরির কারণে চলমান নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন না আফ্রিদি। তিনি বলেন, ‘আফ্রিদিকে ফিট পাওয়া পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। তার বড় ভূমিকা থাকবে। ভারতীয়রা যদিও এখন খুব ভালো ক্রিকেট খেলছে। তবে আমরাও ভালো খেলছি, বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণে। ‘

কিউএনবি/বিপুল/১৯.০৮.২০২২/ রাত ১০.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit