শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

পুতিনকে ফোন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৮৭ Time View

ডেস্কনিউজঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। খবর রয়টার্সের।

গত ২৮ মে সর্বশেষ পুতিনের সঙ্গে কথা বলেছিলেন ম্যাক্রোঁ। এরপর দীর্ঘ ৮৩ দিন পর তারা দুইজন ফের কথা বললেন।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা হয়েছে পুতিন-ম্যাক্রোঁর।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ফোন কল নিয়ে রাশিয়ার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, পুতিন ম্যাক্রোঁকে বলেছেন জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্লান্টে গোলাবর্ষণ করছে ইউক্রেনীয় সেনারা। যার কারণে মারাত্বক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই প্রেসিডেন্ট সম্মত হয়েছেন প্লান্টটিতে আন্তর্জাতিক আণবিক সংস্থার একটি দলকে পাঠানো হবে।

রাশিয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিশ্ব বাজারে রাশিয়ার সার ও খাদ্য পণ্য পৌঁছানো বাধাগ্রস্ত হচ্ছে সেটি ম্যাক্রোঁকে বলেছেন পুতিন।

এদিকে রুশ সেনাদের দখলে থাকা জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্লান্ট নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে জাতিসংঘ ও ইউক্রেন।

কয়েকদিন ধরে নিউক্লিয়ার প্লান্টটিতে একাধিকবার গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এর দায় একে অপরের ওপর চাপিয়েছে রাশিয়া-ইউক্রেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/বিপুল/১৯.০৮.২০২২/ রাত ৯.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit