শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

‘আমি পৃথিবীর সবচেয়ে একা মানুষ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে ঘরে-বাইরে সমালোচনার শিকার হচ্ছেন বিরাট কোহলি। সমালোনার কারণেই নিজেকে পৃথিবীর সবচেয়ে একা মানুষ ভাবছেন বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটার।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি বলেন, ব্যক্তিগতভাবে আমি অনেকবারই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। দেখা গেছে, একটি কক্ষে অনেক মানুষ আছে, যারা আমাকে পছন্দ করে এবং ভালোবাসে, কিন্তু আমার নিজেকে একা লেগেছে।

তিনি আরও বলেন, আমার মনে হয় এমন অভিজ্ঞতা অনেকের হয়েছে। এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সব সময় যত শক্তিশালী থাকার চেষ্টাই করি না কেন, এটা আপনাকে ছিঁড়েখুঁড়ে ফেলতে পারে।

এর আগে ২০১৪ সালে ইংল্যান্ড সফরে রানখরায় ভোগার পরও মানসিক সমস্যায় ভুগেন কোহলি। হতাশা পেয়ে বসেছিল তাকে। তখন ইংরেজ ধারাভাষ্যকার মার্ক নিকোলাসকে বলেছিলেন, ঘুম থেকে জেগে ওঠে যখন মনে হতো রান করতে পারছি না, সেটা কোনোভাবেই ভালো লাগত না। মনে হতো, আমি পৃথিবীর সবচেয়ে একা মানুষ।

বৃহস্পতিবার জিম্বাবুয়ের হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলে ভারত। একাদশে নেই বিরাট কোহলি। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ক্রিকেট বিশ্লেষকদের অনেকে মনে করছেন বাজে ফর্মের কারণেই বাদ পড়েছেন কোহলি।

কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit