শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

মমিনুলদের নাকানি-চুবানি খাওয়ানো মহারাজ হলেন বর্ষসেরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১১৯ Time View

স্পোটৃস ডেস্ক : ২০২১-২২ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার পেলেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। মেয়েদের ক্রিকেটের সেরা হয়েছেন পেসার আয়াবঙ্গা খাকা। গতকাল স্থানীয় সময় রবিবার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়। গতবারের বর্ষসেরাদের একজনও এবারের তালিকায় জায়গা পাননি।

এক বছর ধরে তিন ফরম্যাটেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মহারাজ। শিকার করেছেন ৭১টি আন্তর্জাতিক উইকেট। এর মধ্যে ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক আর বাংলাদেশের বিপক্ষে রেকর্ড গড়ে পরপর দুই টেস্টে ইনিংসে ৭ উইকেট শিকারের ঘটনা। পাশাপাশি ব্যাট হাতেও দলকে ভরসা দিয়েছেন। তাই ক্রিকেটারদের ভোটেও মহারাজই বর্ষসেরা হয়েছেন।

ছেলেদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন পেস তারকা কাগিসো রাবাদা। সর্বশেষ ৮ টেস্টে তার শিকার ৪৩ উইকেট। ওয়ানডেত সেরা জানেমান মালান বিবেচিত সময়ে দুটি সেঞ্চুরি আর চারটি ফিফটি করেন। গড় প্রায় ৫০। টি-টোয়েন্টির সেরা হয়েছেন এইডেন মার্করাম। প্রায় দেড়শ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৯১।  আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও তিনি এখন তিন নম্বরে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit