মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

লালমনিরহাটে চার সাংবাদিকেকে হামলা, প্রধান আসামি গ্রেফতার

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৪৪ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি :  যমুনা টেলিভিশনের সাংবাদিক আনিছুর রহমান লাডলা, প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজনসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রধান আসামি সাহেব মন্ডল (৩৫)কে গ্রেফতার করেছে লালমনিরহাট থানা পুলিশ।

রবিবার (১৪ আগষ্ট) বিকেলে লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম সংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতার সাহেব মন্ডল সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে গেলে আজিজার রহমান মন্ডলের ছেলে। লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, আহত যমুনা টিভির সাংবাদিক আনিছুর রহমান লাডলার অভিযোগ দায়েরের পর অভিযান শুরু করা হয়। এরপর কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশকে অবগত করে উপজেলার সিঙ্গারডাবরি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আহত প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজন সংবাদমাধ্যমকে বলেন, পেশাগত দায়িত্ব পালনে আমরা ৪/৫ জন সাংবাদিক লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে গেলে আজিজার রহমান মন্ডলের ছেলে সাহেব মন্ডল হামলা করে মারপিট করে। এসময় যমুনা টিভির সাংবাদিক আনিছুর রহমান লাডলাকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করলে তার মাতা ফেটে গুরুতর আহত হয়।তিনি আরও বলেন, হামলাকারীরা ২০/২৫জন থাকায় তারা আমাদের সাথে থাকা ক্যামেরা, ক্যামেরার ট্রাইপোট, মোবাইল ফোন ও হেলমেট নিয়ে যায়।

এ ঘটনায় যমুনা টিভির সাংবাদিক আনিছুর রহমান লাডলা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলার প্রধান আসামী সাহেব আলীকে গ্রেফতার করেছে। এতে আমরা স্বস্তি পেয়েছি কিন্তু সন্তুষ্ট নই। কেননা মামলার আরপ তিনজন নামীয় ও অজ্ঞাত কোন আসামীকে গ্রেফতার করা হয় নাই।

লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় লালমনিরহাট থানায় একটি মামলা হয়েছে। প্রধান হামলাকারী সাহেবকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কিউএনবি/অনিমাা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit